রোববার থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের লাগাতার ধর্মঘটের ডাক

প্রকাশ :
সংশোধিত :

কর্মবরিতি দুইদিন স্থগিত রাখার পর রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
দাবিগুলোর মধ্যে প্রধানটি হল- এনসিটি ‘ডিপি ওয়ার্ল্ড’কে ইজারা না দেয়ার ঘোষণা দিতে হবে সরকারকে।
এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করার দাবিও জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সসংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে এসব দাবিদাওয়া তুলে ধরেন।
আর কর্মসূচি ঘোষণা করে সমন্বয়ক ইব্রাহীম খোকন।


For all latest news, follow The Financial Express Google News channel.